বিশেষ প্রতিবেদক :: কক্সবাজার শহরে ব্যবসায়ী গণেশ হত্যার মূলহোতা সন্ত্রাসী জিদান ও বাদশাকে সাড়াশি অভিযান চালিয়ে ১২ ঘন্টার মধ্যে গ্রেফ্তার করেছে মডেল থানা পুলিশ।
৭ মার্চ শনিবার দিবাগদ রাত ৩ টায় সদরের বাংলাবাজার থেকে তাদের আটক করা হয়।
জানা যায়, শনিবার (৭ মার্চ) দুপুর ১টা ১৫ মিনিটের দিকেক কক্সবাজার শহরতলীর বিজিবি ক্যাম্পের পল্লান কাটায় “বাড়ির সেপটিক ট্যাংক নির্মাণের কাজ চলাকালে টাকা দাবি করা নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে হিন্দু ব্যবসায়ী গনেস পালকে হত্যা করে এলাকার সন্ত্রাসী জিদান ও বাদশা।
হত্যার পরপরই সন্ত্রাসী জিদান ও বাদশা গা ঢাকা দেয়।

এ হত্যাকান্ডের ঘটনায় সন্ধ্যায় কক্সবাজার শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে সংখ্যালঘু সম্প্রদায় ও স্থানীয়রা।
এ ঘটনায় ব্যাপক সমালোচনার মুখে জেলা পুলিশ সাড়াশি অভিযানে নামে।
এসময় পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় খুনিদের কথোকথন ও অবস্থান সনাক্ত করে।
এসময় পুলিশ সদরের বাংলাবাজারের পিএমখালীতে সন্ত্রাসী জিদানের বোনের স্বামীকে ধরে নিয়ে এসে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে।

পরে তার স্বীকারোক্তি ও পরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ৭ মার্চ শনিবার দিবাগদ রাত ৩ টায় মূলহোতা সন্ত্রাসী জিদান ও বাদশাকে সদরের বাংলাবাজার থেকে আটক করে।
এলাকাবাসী জানায়,নিহত গনেস পাল কক্সবাজার শহরের বড়বাজার এলাকায় চা ব্যবসা করতেন।
ব্যবসায়ীক কারণে শহরের বিজিবি ক্যাম্পের পল্লান কাটায় বসবাস করতেন।
তার পৈত্রিক বাড়ি মহেশখালীর হোয়ানক ইউনিয়নের ৩নং ওয়ার্ড পদ্মপুকুর পাড়ায়। গণেশ পাল (৪০) এলাকার বাসিন্দা বিশ্বনাথ পালের ছেলে।
এলাকাবাসী জানান, তাদের বাসায় একটি সেপটিক ট্যাংক নির্মাণের কাজ চলছিল।

শুক্রবার রাতে এলাকার জাকিরের ছেলে সন্ত্রাসী জিদান নামে এক ব্যক্তি গণেশ পালের দোকানে গিয়ে চাঁদা দাবি করেন।
কিন্তু তিনি চাঁদা দিতে অস্বীকার করলে আজ দুপুরে জিদান ও তার এক সহযোগী তাদের বাড়িতে এসে হামলা চালায়।
তিনি আরও জানান, তার চোখের সামনেই জিদান ও তার সহযোগী গণেশ পালের ওপর ছুরিকাঘাত করে।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অভিযুক্ত জিদানের বাড়ি বিজিবি ক্যাম্পের পল্লন কাটা এলাকায়। তিনি রাজমিস্ত্রি জাকির হোসেনের ছেলে বলে জানা গেছে।
এ বিষয়ে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমি উদ্দিন বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।


