হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ চকরিয়া উপজেলা সভাপতি রতন বরণ দাশ আর নেই : শোক প্রকাশ

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

সংবাদ বিজ্ঞপ্তি( ৩১ জানুয়ারী ) :: সনাতনী তথা সংখ্যালগঘু সম্প্রদায়ের দাবি আদায়ের নির্ভীক সৈনিক,সাহসী ও প্রতিবাদী সংগঠক বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার সভাপতি শ্রী রতন বরণ দাশ (মহাজন) আর নেই।

তিনি শনিবার(৩১ জানুয়ারী ২০২৬ইং) সকাল সাড়ে ৭টার দিকে একটি বেসরকারি হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালেতাঁর বয়স হয়েছিল ৭০ বছর।

তিনি চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের দিগরপানখালীস্থ ২ নং ওয়ার্ডের হিন্দুপাড়া এলাকার স্বর্গীয় রজনী দাশ মহাজনের দ্বিতীয় ছেলে।

স্ত্রী দুই মেয়ে ও ছেলে সন্তান  সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

তাঁর হঠাৎ প্রয়াণে চকরিয়া সহ সংখ্যালঘু সম্প্রদায়ের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

আজ শনিবার দুপুর ৩টার দিকে দিগরপানখালীস্থ হিন্দুপাড়া শশ্মানে অন্তেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হবে।

এদিকে  শ্রী রতন বরণ দাশ এর মৃত্যুতে ঐক্য পরিষদের এক অপূরণীয় ক্ষতি হলো উল্লেখ করে শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় নেতৃবৃন্দ,কক্সবাজার জেলার সভাপতি এডভোকেট দীপঙ্কর বড়ুয়া পিন্টু, সাধারণ সম্পাদক অধ্যাপক প্রিয়তোষ শর্মা চন্দন,সহ-সভাপতি উদয় শংকর পাল মিঠু,জেমসেন বড়ুয়া,অমর বিন্দু বড়ুয়া,যুগ্ম সাধারণ সম্পাদক(ভারপ্রাপ্ত) ডা:পরিমল কান্তি দাশ, চঞ্চল দাশগুপ্ত,স্বপন গুহ, এড.রতন বড়ুয়া, এড.বাপ্পী শর্মা,মুকুল কান্তি দাশ( চকরিয়া ),নারায়ন দাশ( চকরিয়া),প্রকাশ সিকদার(রামু),ননী শীল(টেকনাফ)স্বপন শর্মা রনি(উখিয়া),চন্ডী আচার্য্য(ঈদগাঁও),দীপন বিশ্বাস(উখিয়া),তপন ধর(সদর)প্রমুখ।

এক শোক বার্তায় নের্তৃবৃন্দ বলেন-চকরিয়া উপজেলার সভাপতি শ্রী রতন বরণ দাশ ছিলেন ঐক্য পরিষদের একজন প্রতিবাদী কন্ঠস্বর,নিবেদিত প্রাণ,মানবসেবায় নিয়োজিত এক অনন্য ব্যক্তিত্ব। চকরিয়া সহ সকল জায়গায় সব ক্ষেত্রেই তাঁর অবদান ছিল অনন্য। তিনি সবার কাছে প্রিয় পাত্র ছিলেন যিনি সর্বদা মানুষের কল্যাণে কাজ করে গেছেন। তার  আকস্মিক মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত ও তাঁর আত্মার সদগতি – চিরশান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

สล็อตเว็บตรง