কক্সবাজার শহরে ছুরিকাঘাতে হিন্দু ব্যবসায়ীকে হত্যা : প্রতিবাদে বিক্ষোভ মিছিল

শেয়ার করুন
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

বিশেষ প্রতিবেদক :: কক্সবাজার শহরতলীর বিজিবি ক্যাম্পের পল্লান কাটায় “বাড়ির সেপটিক ট্যাংক নির্মাণের কাজ চলাকালে টাকা দাবি করা নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে হিন্দু ব্যবসায়ী গনেস পালকে হত্যা করেছে এলাকার সন্ত্রাসীরা।

শনিবার (৭ মার্চ) দুপুর ১টা ১৫ মিনিটের দিকে বিজিবি ক্যাম্পের পল্লন কাটা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত গণেশ পাল (৪০) ওই এলাকার বাসিন্দা বিশ্বনাথ পালের ছেলে।

গনেস পাল কক্সবাজার শহরের বড়বাজার এলাকায় চা ব্যবসা করতেন।

ব্যবসায়ীক কারণে শহরের বিজিবি ক্যাম্পের পল্লান কাটায় বসবাস করতেন। তার পৈত্রিক বাড়ি মহেশখালীর হোয়ানক ইউনিয়নের ৩নং ওয়ার্ড পদ্মপুকুর পাড়ায়।

এলাকাবাসী জানান, তাদের বাসায় একটি সেপটিক ট্যাংক নির্মাণের কাজ চলছিল।

শুক্রবার রাতে এলাকার জাকিরের ছেলে সন্ত্রাসী জিদান নামে এক ব্যক্তি গণেশ পালের দোকানে গিয়ে চাঁদা দাবি করেন।

কিন্তু তিনি চাঁদা দিতে অস্বীকার করলে আজ দুপুরে জিদান ও তার এক সহযোগী তাদের বাড়িতে এসে হামলা চালায়।

তিনি আরও জানান, তার চোখের সামনেই জিদান ও তার সহযোগী গণেশ পালের ওপর ছুরিকাঘাত করে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অভিযুক্ত জিদানের বাড়ি বিজিবি ক্যাম্পের পল্লন কাটা এলাকায়। তিনি রাজমিস্ত্রি জাকির হোসেনের ছেলে বলে জানা গেছে।

এ বিষয়ে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমি উদ্দিন বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এ ঘটনায় শনিবার সন্ধ্যায় জেলা পুলিশ সুপার কার্যালয়ের সামনে কক্সবাজারের বিভিন্ন ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকাবাসী বিক্ষোাভ করে প্রতিবাদ জানায়।

 

สล็อตเว็บตรง